,

আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

news-image

নিজস্ব প্রতিবেদক : সাবেক উপমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. হুমায়ুন কবিরসহ আওয়ামীলীগের চার প্রয়াত নেতার মাগফিরাত কামনায় আশুগঞ্জে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শুক্রবার বিকেলে স্থানীয় রওশন আরা জলিল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অন্য তিনজন প্রয়াত নেতা হলেন, সাবেক উপজেলা আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শের আলী মিয়া, হামিদুর রহমান হামদু ও গিয়াস উদ্দিন বাদল। মিলাদ মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মঈন উদ্দিন মঈন।

আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আবু নাছের আহমেদের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আতাউর রহমান কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য হেবজুল বারী, মোবারক আলী চৌধুরী, সমন্বিত সংস্কৃতি বিকাশ কেন্দ্রের সভাপতি আলমগীর কবির, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, আশুগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন , উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রেহেনা বেগম, আশুগঞ্জ পরিবহন ঠিকাদার সমিতির সভাপতি ইব্রাহীম মোল্লা, লালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি র্মোশেদ মাস্টার, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, চরচারতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আইয়ুব খান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, তালশহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন-অর রশিদ, আড়াইসিধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, আওয়ামলীগ নেতা রুবেল শিকদার, যুবলীগ নেতা মনির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শাহীন সিকদার ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ আহমেদ রনি প্রমুখ।

আলোচনা সভা শেষে মরহুম নেতাদের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করা হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা