বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে শুরু হয়েছে “ক্যাপ্টেন তাজ বিপিএল সিজন-টু” ক্রিকেট টুর্নামেন্ট

news-image

ফয়সল আহমেদ, বাঞ্ছারামপুর : স্থানীয় সংসদ সদস্য ক্যাপ্টেন (অব:) এবি তাজুল ইসলামের নামে বাঞ্ছারামপুর সদরে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েেছ।

ক্যাপটেন তাজ বিপিএল সিজন ২ এর উদ্ভোধনী ম্যাচে বাগানবাড়ি ডায়নামাইটস ৬ উইকেটে জয় লাভ করে।

স্কোর রাইজিং স্টার বান্ছা রামপুর ১৫৩/৯

বাগানবাড়ি ডায়নামাইটস ১৫৬/৪

Man of the match হয় মোস্তফা স্কোর ৬৩ বলে ৮৩ রান অপরাজিত।

এ খেলা উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে অংশগ্রহণকারী আটটি দলের খেলোয়াড় নিজ নিজ জার্সি পরে প্ল্যাকার্ড নিয়ে র‍্যালি বের করে। র‍্যালিটি বাঞ্ছারামপুর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাঞ্ছারামপুর পৌর এলাকার কাটাখালী পাতাঘর কফি হাউজে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ক্যাপ্টেন তাজ বিপিএলের আয়োজনকারী ও বাঞ্ছারামপুর পৌরসভা ছাত্রলীগের সভাপতি মো: সোহেল রানা। প্রধান অতিথি ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুল হাসান ভুইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-। উপজেলা শ্রমিক লীগের আহবায়ক সৈয়দ মো: আজিজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ- সম্পাদক দুলাল শাওন, বাঞ্ছারামপুর পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজ বাদশা, পৌরসভা ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল রানা, যুগ্ন সাধারন সম্পাদক ওবায়দুল্লাহ মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক সাদ্দাম হোসেন।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক