,

আশুগঞ্জ সার কারখানার গ্রীড লাইনের ক্রটি মেরামত করতে গিয়ে সহকারী লাইনম্যানের মৃত্যু : লাইনম্যান আহত

news-image

তৌহিদুর রহমান নিটল ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার বৈদ্যুতিক গ্রীড লাইনের ক্রটি মেরামত করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজন নিহত ও একজন আহত হয়েছে। নিহতের নাম জুয়েল মিয়া। সে আশুগঞ্জ বিদ্যুৎ সরবরাহ অফিসের লাইনম্যান সহকারী হিসেবে কর্মরত ছিল। তার বাড়ি কুমিল্লায়।

এ ঘটনায় লাইনম্যান ফরিদ মিয়া আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আশুগঞ্জ শহরের রেলস্টেশনের পাশে নাটাল মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। আশুগঞ্জ বিদ্যুৎ সরবরাহ অফিসের উপ-সহকারী প্রকৌশলী আবু জাফর জানান, আশুগঞ্জ সার কারখানার ৩৩হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইনের ক্রটি নিরসনের জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের রেলস্টেশনের পাশে ৪০ ফুট উচু খুঁটিতে গ্রীড লাইনের মেরামত কাজ করার সময় বৈদ্যুতিক তার ছিড়ে নিচে ১১হাজার ভোল্টের তারে গিয়ে লাগলেই তাৎক্ষনিক বিদ্যুৎ পৃষ্ট হয়ে জুলেয় মিয়া ও ফরিদ মিয়া মাটিতে পড়ে যায়। পরে সহকর্মীরা জুয়েল মিয়া ও ফরিদ মিয়াকে উদ্ধার করে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েল মিয়াকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় আহত ফরিদ মিয়াকে উন্নত চিকিৎসা দেয়ার জন্য জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা