,

শ্রীলঙ্কা ৯২ রানের জয়

তামিম (1)ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে ৯২ রানের বড় জয় পেয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার দেওয়া ৩৩৩ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে বাংলাদেশ। পরে ২৪০ রানে অলাউট হয়।
তামিমইনিংসের দ্বিতীয় বলেই স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার বলে বোল্ড আউট হন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল।
তামিমের পর ক্রিজে আসেন সৌম্য সরকার। ২৫ রান করে ম্যাথিউসের বলে সাঙ্গাকারার তালুবন্দি হন তিনি।
জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে ১ রান নিয়ে আউট হন মুমিনুল হক। সুরঙ্গা লাকমালের বলে স্লিপে মাহেলা জয়াবর্ধনের হাতে ধরা পড়েন তিনি।
স্কোর :
শ্রীলঙ্কা : ৩৩২/১ (৫০ ওভার)
বাংলাদেশ : ২৪০(৪৭ ওভার)

২৯ রান করে রান আউট হন আনামুল হক। ৪৩ বল খেলে ১টি ছয় ও ১টি চারের মার মারেন তিনি।
বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে টস জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করতে নেমে দিলশানের ১৬১ এবং সাঙ্গাকারার ১০৫ রানে ভর করে ৫০ ওভারে ১ উইকেটে ৩৩২ রান সংগ্রহ করে লঙ্কানরা।
অর্ধশতক করার পর রুবেল হোসেনের বলে তাসকিনের হাতে ধরা পরে সাজঘরে ফিরে যান থিরিমান্নে।
ইনিংসের প্রথম ওভারেই উইকেট শিকারের সুযোগ হাতছাড়া করেন বোলার মাশরাফি। স্লিপে ওঠা থিরিমান্নের ক্যাচটি ফেলে দেন ফিল্ডার এনামুল হক।
আফগানদের বিপক্ষে দুর্দান্ত এক জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। এরপর বৃষ্টির কারণে পণ্ড হয়ে গেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় মাচটি।
তাতে লাভ যে বাংলাদেশের হয়েছে সেটাও ঠিক। মাঠে না নেমেই ঝুলিতে ১ পয়েন্ট পুরেছে মাশরাফিরা।
নিজেদের প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডের কাছে ৯৮ রান হারে শ্রীলঙ্কা। আফগানিস্তানের বিপক্ষে পরের ম্যাচে ৪ উইকেটে জয়লাভ করে তারা।

এ জাতীয় আরও খবর

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে