,

ব্রাহ্মণবাড়িয়ায় প্লাস্টিকের বস্তায় চাল রাখায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

news-image
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় বিক্রয়ের উদ্দেশ্যে চাল মজুত করায় দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে সদর উপজেলার সুহিলপুর এলাকায় এ অভিযান চালানো হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া এবং সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.বি.এম মশিউজ্জামান যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্লাস্টিকের বস্তায় মজুতকৃত ৭০০ বস্তা চাল ও প্রতিষ্ঠানের নামে ছাপানো ১ হাজার খালি বস্তা মজুত রাখায় সুহিলপুর এলাকার মেসার্স গ্লোবাল অটোরাইস মিলকে ৫০ হাজার টাকা এবং প্লাস্টিকের বস্তায় ৩০০ বস্তা চাল ও প্রতিষ্ঠানের নামে ছাপানো ১ হাজার খালি বস্তা রাখায় মেসার্স জামান অ্যান্ড সন্স অটোরাইস মিলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক। আইন অনুযায়ী ওই দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। পরবর্তীতে জব্দকৃত খালি বস্তাগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা