শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতা ঠেকাতে সহস্রাধিক পুলিশ মোতায়েন

news-image

রাজধানীর গুলশানে হলি আর্টিসান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সারাদেশের মতো ব্রাহ্মণবাড়িয়াও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে জেলার ৯ উপজেলায় সাদা পোশাকে এবং অস্ত্রধারী সহস্রাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার আদালত, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনগুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা পূর্বের চেয়ে আরও বেশি জোরদার করা হয়েছে। গোয়েন্দারা আগে থেকেই মাঠে কাজ করছেন।

bbaria01

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর দফতর) আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করে জানান, রায়কে ঘিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা ও নাশকতা ঠেকাতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আজকে সাদা পোশাকে এবং পোশাক পরা অস্ত্রধারী সহস্রাধিক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত পুলিশ সদস্যরা মাঠে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান দুপুর ১২টার দিকে দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এ জঙ্গি হামলার রায় ঘোষণা করবেন। এ নিয়ে সারাদেশেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

হলি আর্টিসান মামলার রায়ের সব খবর পড়ুন এক ক্লিকে

এ জাতীয় আরও খবর

নবম ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে মেসি

ফিলিস্তিনি কারাগার ঘিরে কুমির প্রকল্পের দাবি ঘিরে আলোচনা

সেরা ডুবুরি সাদিকের মৃত্যুতে তদন্ত কমিটি

চন্দনাইশে ত্রাণ বিতরণে ভেঙে পড়ল মঞ্চ

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত পরিবার, নিষিদ্ধের দাবি

বৃষ্টির প্রভাবে সবজির বাজারে ঊর্ধ্বগতি, মরিচ ২০০ টাকা

বন্যার্তদের পাশে সরকার, চলবে সহায়তা কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি

পুরোনো নথি থেকে আ.লীগ আমলের ছবি-লোগো সরানোর সিদ্ধান্ত

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: ফখরুল

মিঠামইনে বিএনপি নেতা হত্যা, তিন ভাড়াটে খুনি গ্রেপ্তার

আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল