বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে পুলিশ পিটানো সেই যুবলীগ সভাপতি বহিষ্কার, গ্রেফতার ১০

news-image

ফয়সল আহমেদ থান, বাঞ্ছারামপুর থেকে : ব্রা‏হ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি)পরীক্ষায় কেন্দ্রে নকল সরবরাহ করতে বাধা দেওয়ায় পুলিশ সদস্য নজরুল ইসলামকে পিটিয়ে আহত করার অভিযোগে ছলিমাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মির্জা মোজাম্মেল হক অপুকে দলীয় শৃঙ্গলার ভঙ্গের অভিযোগে উপজেলা যুবলীগ জরুরী সভা ডেকে তাকে দল থেকে বহিষ্কার করেছে।

গতকাল মঙ্গলবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির জরুরী সভায় অপুর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিদ্ধান্ত মোতাবেক তাকে বহিষ্কার করা হয়। বিষয়টি নিশ্চিত করে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে বাঞ্ছারামপুর উপজেলা যুবলীগের সভাপতি সায়েদুল ইসলাম ভূঁইয়া বকুল ও সাধারণ সম্পাদক মোঃ তফাজ্জল হোসেন।

এদিকে গতকাল সোমবার রাতে পিইসি পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য নজরুল ইসলামকে পেটানোর ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে গ্রেফতার করে বাঞ্ছারামপুর থানা পুলিশ।তাদেরকে আজ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন-সাহেবনগর গ্রামের প্রধান আসামী যুবলীগ সভাপতি মির্জা মোজাম্মেল হক অপুর পিতা মির্জা ইসমত-ই-নূর ওরফে বাচ্চু মিয়া, আবুল কালাম, দেলোয়ার হোসেন, চন্দন দাস, ছলিমাবাদ গ্রামের সুজন মিয়া, তাইজুল ইসলাম, সাজিদ মিয়া, জিলানী মিয়া, বিল্পব মিয়া, সোহেল রানা। তবে গ্রেফতারকৃতদের পরিবারের দাবি, তারা কেউ পুলিশ হামলার ঘটনার সাথে জড়িত ছিল না।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সালাউদ্দিন আহমেদ জানান,-‘বাদীর এজাহার মোতাবেক আসামীদের আদালতে পাঠানো হয়েছে।’

উল্লেখ্য, গত রোববার (২৪ নভেম্বর) দুপুর ১২ টার দিকে বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ আদর্শ বিদ্যালয় কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ছলিমাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মির্জা মোজাম্মেল হক অপু তার ভাগিনাকে নকল সরবরাহ করতে গেলে পুলিশ সদস্য বাধা দিলে তাকে পিটিয়ে আহত করে। এই ঘটনায় পরীক্ষা কেন্দ্রের সচিব পারভীন আক্তার বাদী হয়ে মির্জা মোজাম্মেল হক অপুকে প্রধান আসামি করে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক