,

ব্রাহ্মণবাড়িয়ায় নবজাতককে নিয়ে ব্যাপক কৌতুহল

news-image

তৌহিদুর রহমান : ব্রাহ্মণবাড়িয়ায় সিজারিয়ানের মাধ্যমে জন্ম নেয়া এক নবজাতককে নিয়ে ব্যাপক কৌতুহলের সৃষ্টি হয়েছে।

রোববার দুপুরে জেলা সদর হাসপাতালে শহরের পাইক পাড়া এলাকার প্রসূতি দ্বিপ্তী দাসের সদ্য জন্ম নেয়া মেয়ে শিশুটিকে নিজের নয় বলে দাবি করায় এ ধূম্রজালের সৃষ্টি হয়। এ স্বজনরা জানান, আল্ট্রাসনোগ্রাফি করা হলে প্রতিবারই দ্বিপ্তীর গর্ভে ছেলে সন্তান আছে বলে জানানো হয়। এ কারণে তারা বিষয়টি মেনে নিতে না পেরে উত্তেজিত হয়ে পরে। এ সময় তারা প্রায় আধাঘণ্টা আগে সুহিলপুর এলাকার শাহ আলমের স্ত্রী তামান্না বেগমের সিজারিয়ানের মাধ্যমে জন্ম নেয়া ছেলে শিশুকে নিজেদের বলে দাবি করেন।

এ ব্যাপারে সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. শওকত হোসেন জানান, সিরিয়ালের প্রথমে তামান্না বেগমের সিজারিয়ান হয়। তখন তিনি একটি ছেলে সন্তানের জন্ম দেন। তার আধাঘণ্টা পর সিজারিয়ানের মাধ্যমে দ্বিপ্তী দাসের একটি কন্যা সন্তান হয়েছে বলে সংশ্লিষ্ট চিকিৎসকরা আমাকে নিশ্চিত করেছেন। তারপরও কোন সন্দেহ থাকলে দ্বিপ্তীর পরিবারকে ডিএনএ পরীক্ষার পরামর্শ দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা