শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে ১২ পাসপোর্ট দালালকে দণ্ড

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব – ১৪ বিশেষ অভিযানে বিপুল পরিমাণ পার্সপোট ও তৈরীর সরঞ্জামসহ দালাল চক্রের ১২ সদস্যকে আটক করেছে। মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের মেড্ডা এলাকায় অভিযান আটক প্রত্যেক আসামীকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজকুমার বিশ্বাস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আব্দুল্লাহ আল বাকী।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও সিনিয়র এডি চন্দন দেবনাথ নেতৃত্বে একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করেন। আটকৃতরা হলেন, শাজাহান মোল্লা (৪১), মোঃ সুমন মিয়া (২৫) মোঃ ফজলে রাব্বি (৩৬) মোঃ ইবাদুল্লাহ (২০) মোজাম্মেল (২০) আরিছ খান (৩৭) মোঃ মহসীন ভূইয়া (৫০) নাজমুল হাসান (৪৬) মোঃ শাকির আহম্মেদ (৩৫) মোঃ সফি (৩০) রাজু ইসলাম (৩১) হুমায়ুন কবির (৬০)।

নিরিহ লোকদের কাছ থেকে মোটা অংকের টাকার বিনিময় নিয়ম বর্হিভূতভাবে পাসপোর্ট তৈরী করে দেওয়ার অপরাধে উক্ত আসামীগনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজকুমার বিশ্বাস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দোষী সাব্যস্ত করে আসামীকে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা এবং অন্য ১১ জনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

এ জাতীয় আরও খবর

দুরেফিশান-শেহেরিয়ারের ‘দার-ই-নিজাত’ আসছে আগস্টে

নবম ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে মেসি

ফিলিস্তিনি কারাগার ঘিরে কুমির প্রকল্পের দাবি ঘিরে আলোচনা

সেরা ডুবুরি সাদিকের মৃত্যুতে তদন্ত কমিটি

চন্দনাইশে ত্রাণ বিতরণে ভেঙে পড়ল মঞ্চ

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত পরিবার, নিষিদ্ধের দাবি

বৃষ্টির প্রভাবে সবজির বাজারে ঊর্ধ্বগতি, মরিচ ২০০ টাকা

বন্যার্তদের পাশে সরকার, চলবে সহায়তা কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি

পুরোনো নথি থেকে আ.লীগ আমলের ছবি-লোগো সরানোর সিদ্ধান্ত

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: ফখরুল

মিঠামইনে বিএনপি নেতা হত্যা, তিন ভাড়াটে খুনি গ্রেপ্তার