ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
তৌহিদুর রহমান নিটল ,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত গৃহবধূর নাম তানজিলা আক্তার (২০)। সে সৌদী প্রবাসী সাইফুল ইসলামের স্ত্রী। মঙ্গলবার সকালে তার শ্বশুর বাড়ি সদর উপজেলা চিনাইর আলাকপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানায়, সকালে দীর্ঘ সময় পর্যন্ত ঘরের দরজা বন্ধ থাকায় এলাকাবাসীর সন্দেহ হয়। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনার পর শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে
ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোটের পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। বিষয়টি তদন্ত চলছে।
উল্লেখ্য এক বছর আগে চিনাইরের আলাকপুর গ্রামের সাইফুল আলমের সাথে তানজিলা আক্তারে বিয়ে হয়।











