,

পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনী পন্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ওয়ার্কার্স পার্টির মানববন্ধন

news-image

পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পন্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা কমিটির উদ্যেগে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। সদর উপজেলা কমিটির সভাপতি এড. মোঃ নাসির মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কমরেড মোঃ নজরুল ইসলাম, শহর ওয়ার্কার্স পার্টির সভাপতি নাছির মিয়া, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খন্দকার, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আল-্আমিন, বিজয়নগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, জেলা ছাত্রমৈত্রীর যুগ্ম আহবায়ক সানিউর রহমান ও ফাহিম মুনতাসির, ছাত্র মৈত্রীর নেতা আতিকুর রহমান রানা, জুবায়েদ আহমেদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, পেঁয়াজের পর্যাপ্ত যোগান থাকার পরও ব্যবসায়ীদের সিন্ডিকেটের মাধ্যমে মূল্য বৃদ্ধি করে সাধারণ জনগণের নিকট থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। এ সমস্ত অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ বাজার মনিটরিং জোরদার করার আহবান জানান। বক্তারা আরো বলেন, বাজারে চাল, ঔষধসহ অন্যান্য পণ্য সামগ্রীর মূল্য বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেন। এছাড়া বক্তারা শহরের মুন্সেফপাড়ায় খ্রীষ্টিয়ান মেমোরিয়াল হাসপাতালে স্কুল শিক্ষিকা দিয়া মৃত্যুর ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা