সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় ২৯শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

news-image
আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২৯শ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। আটককৃতরা হলো মোঃ পারভেজ মিয়া (২৮) ও মোঃ সাইদুল ইসলাম স্বপন। সোমবার ইয়াবাসহ আটক দুই মাদক ব্যবসায়ীকে মামলা দিয়ে জেলা বিজ্ঞ আদালতে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ।
আটক পারভেজ উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের হরিপুর গ্রামের মোঃ আব্দুল বারেক মিয়ার ছেলে ও স্বপন একই ইউনিয়নের মিনারকোট গ্রামের মোরশেদ মিয়ার ছেলে। জানা যায়,  মনিয়ন্ধ ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা মনিয়ন্ধ সড়কের একটি ‘স’ মিলের সামনে থেকে ২৯শ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করে।
এরপর বিজিবি সদস্যরা রোববার সন্ধ্যায় আটককৃতদের মামলা দিয়ে আখাউড়া থানায় সোর্পদ করেন। আখাউড়া থানার (ওসি) রসুল আহম্মেদ নিজামী বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে থানায় দুই আসামীকে জেলা আদালতে সোর্পদ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে