,

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাসদের শোকসভা

news-image

বাংলাদেশ জাসদের কার্যকরী সভাপতি, বীর মুক্তিযোদ্ধা প্রখ্যাত পার্লামেন্টারীয়ান, বীর চট্টলার সিংহপুরুষ, নন্দিত জননেতা মইন উদ্দীন খান বাদল এমপি’র অকাল প্রয়াণে বাংলাদেশ জাসদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে ১৬ নভেম্বর শনিবার বিকেল ৪ টায় শহরের জগতবাজারস্থ জেলা কার্যালয়ে শোকসভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাসদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি প্রবীণ রাজনীতিবিদ মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা জিয়া কারদার নিয়ন এর উপস্থাপনায় আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাংগঠণিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান সংগ্রামী নেতা হোসাইন আহমেদ তফছির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ জেলা শাখার নেতা আবুল বাসার ভূঁইয়া রতন, জালাল উদ্দিন জালু, হাজী মতিউর রহমান, প্রভাষক জাফর আহমেদ আকছির, মুক্তিযোদ্ধা খন্দকার মতিউর রহমান মারাজ, হাজী এস এম ইউসুফ আলী মেম্বার, ডাক্তার মোঃ শাহজাহান, মোঃ পাভেল মিয়া, জেলা যুবজোটের যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আহমেদ নাছির, বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল জেলা সভাপতি ও কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি রেজুয়ান ভূঁইয়া সোহেল, সাধারণ সম্পাদক রাহিম আহমেদ, ছাত্রনেতা মোঃ আলাউদ্দিন, মামুন মৃধা, হাবিবুর রহমান মুসা, এনামুল হক এনাম, মোঃ ওয়াসিম, রউফ মিয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে হোসাইন আহমেদ তফছির বলেন, বাঙ্গালীর স্বাধীকার আদায়ের সংগ্রামের উত্তাল দিনগুলোতে কিশোর মাইন উদ্দীন খান বাদল রাজপথের প্রতিবাদী মিছিলে অংশ গ্রহণের মধ্য দিয়ে রাজনীতির আঙ্গনে পা রাখেন। তারপর ’৬৯ এর গণঅভ্যুত্থান থেকে শুরু করে মুত্যুর আগ পর্যন্ত বাংলাদেশের প্রতিটি গণআন্দোলন সংগ্রামে জননেতা মইন উদ্দীন খান বাদল তার সাহসী ভূমিকা ও অসাধারণ বাগ্মীতায় অগ্রণী ভূমিকা পালন করেছেন। বিশেষ করে মহান মুক্তিযুদ্ধে চট্টগ্রামে তার সাহসী ভূমিকা কিংবদন্তীতুল্য। সোয়াত জাহাজ থেকে পাকিস্তানী সেনাদের অস্ত্র খালাসে বীরোচিত বাধা প্রদান, নৌ কমান্ডোদের সমন্বয়ে শত্র“পক্ষের জাহাজে দুঃসাহসী মাইন অপারেশনে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা, নিজ এলাকা নোয়াখালীতে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় পতাকা উত্তোলন, চট্টগ্রাম অঞ্চলে গেরিলা যুদ্ধে বিভিন্ন অপারেশনে জীবনবাজি রেখে তিনি কিংবদন্তী তুল্য ছিলেন। মহান মুক্তিযদ্ধের সময় বাদল পাকহানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসর রাজাকার আলবদর আলশামসদের কাছে ছিল এক মূর্তিমান আতংকের নাম। ১৯৭৪ সালের ১৭ মার্চ গণ বিক্ষোভ মিছিলে পুলিশের হাতে গুলিবিদ্ধ বাদল সুদীর্ঘ ৪৫ বৎসর প্রতিবাদের স্মারক সেই বুলেটটি শরীরে নিয়েই সম্প্রতি চিরবিদায় নিয়েছেন। তফছির আরো বলেন,২০০১ সালে সংসদ নির্বাচন পরবর্তী বিএনপি-জামাত জোট সরকারের হত্যা ধর্ষণ অগ্নিসংযোগ লুটতরাজ এবং ২০০৪ সালে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় ২৪ জনের মৃত্যু ও দেশব্যাপী ৬৩ জেলায় সিরিজ বোমা হামলার পর আতংকিত, ভীতসন্ত্রস্ত দেশবাসী যখন মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে গভীর সন্দিহান হয়ে পড়েন সেই চরম ক্রান্তিকালে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির সমন্বয়ে ১৪ দলীয় জোট গঠণে তার যুক্তিনিষ্ঠ ক্ষুরধার বক্তব্য এবং দৃঢচেতা বলিষ্ঠ নেতৃত্ব ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। গভীর দরদ দিয়ে তিনি খেটে খাওয়া তথা নাঙ্গা মানুষদের দুঃখ দুর্দশা অনুভব করেছেন এবং তার সমাধানে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে গেছেন।কোন প্রলোভন ভয় ভীতি তাকে ক্ষণিকের জন্যও আদর্শচ্যুত করতে পারেনি। মইন উদ্দীন খান বাদলের মৃত্যুতে যে অপূরণীয় ক্ষতি হয়ে গেল তা কেবল একটি শক্তিশালী সুসংগঠিত সংগঠণের ঐক্যবদ্ধ সংগ্রামের দ্বারাই কিছুটা হলেও পূরণ করা সম্ভব। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের ইতিহাসে মইন উদ্দীন খান বাদলের নাম চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা