সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাহিমার দায়িত্ব নিলেন শামীম

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেন দুর্ঘটনায় মা হারানো শিশু মাহিমার পড়ালেখাসহ ভবিষ্যতের সার্বিক দায়িত্ব নিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। গতকাল সকালে ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন শিশুটিকে দেখতে এসে এ কথা জানান উপমন্ত্রী। মাহিমার বাড়ি শরীয়তপুরের সখিপুরে। উপমন্ত্রী শামীম ওই এলাকার এমপি।

শামীম বলেন, আহত শিশু মাহিমা তার মা হারিয়েছে, স্বজন হারিয়েছে। মাহিমা আমার নির্বাচনী এলাকার বাসিন্দা। এ জন্য তার সার্বিক দায়িত্ব নিতে চাই আমি। ভবিষ্যতে তার পড়ালেখাসহ সার্বিক বিষয়ে সহায়তা দেব।

মেয়ে মাহিমাকে নিয়ে গত রবিবার সিলেটে হযরত শাহজালাল (র) এর মাজার জিয়ারত করতে যান কাকলি আক্তার। তাদের সঙ্গে আরও তিন ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন। সোমবার সিলেট থেকে উদয়ন এক্সপ্রেসে চাঁদপুরের উদ্দেশে রওনা হন তারা। চাঁদপুর থেকে ট্রলারে শরীয়তপুর ফেরার কথা ছিল। কিন্তু কসবায় ভয়াবহ দুর্ঘটনায় শিশু মাহিমা ছাড়া বাকি সবার মর্মান্তিক মৃত্যু হয়।

দুর্ঘটনার পর মঙ্গলবার সকালে মাহিমাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওই সময় তার কোনো স্বজনকে পাওয়া যাচ্ছিল না। পরিচয় খুঁজতে মাথায় ব্যান্ডেজ পেঁচানো রক্তাক্ত মাহিমার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া হলে মুহূর্তে তা ছড়িয়ে পড়ে। পরে শিশুটির বাবা মাইনুদ্দিন এসে মেয়েকে শনাক্ত করেন। এ ছাড়া স্ত্রী কাকলি আক্তার, মামি আমাতন বেগম ও মামাতো বোন মরিয়মের লাশও শনাক্ত করেন তিনি।

ব্রাক্ষ্মণবাড়িয়ায় প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর মাহিমাকে সিএমএইচে আনা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কসবা দুর্ঘটনায় গুরুতর আহত মোট সাতজনের চিকিৎসা চলছে সিএমএইচে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে