,

আশুগঞ্জে ‘বন্দুকযুদ্ধে‘ ডাকাত নিহত, আটক তিন

news-image

গোলাম সারোয়ার, আশুগঞ্জ  : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ সাদ্দাম হোসেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, সাদ্দাম আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির মামলা রয়েছে।গতকাল গভীর রাতে আশুগঞ্জ উপজেলার যাত্রাপুর চাপড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার (১৩ নভেম্বর) সকালে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাভেদ মাহমুদ ।সাদ্দাম সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বেপারীপাড়ার কাঙ্গাল মিয়ার ছেলে।

এ ঘটনায় তিন ডাকাতকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরাসার এলাকার শামছুল হকের ছেলে আকাশ মিয়া (২৭), সরাইল উপজেলার নাথপাড়ার কাশেম মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৫) ও উচালিয়াপাড়ার আমির হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (২৫)।জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) জানায়, আশুগঞ্জ ও সদর মডেল থানা পুলিশ যৌথভাবে দীর্ঘদিন ধরে ডাকাত দল ধরার চেষ্টা করছিল। মঙ্গলবার গভীর রাতে এক দল ডাকাত উপজেলার যাত্রাপুর এলাকার চাপড়বাড়ি এলাকার এক বাড়িতে অবস্থান করছিল।

খবর পেয়ে ওই বাড়িটি ঘেরাও করে পুলিশ। টের পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালানোর চেষ্টা করলে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকাতরা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে ডাকাত দলের সদস্য আকাশ, হৃদয় ও আশরাফুলকে আটক করা হয়। এ সময় সেখানে সাদ্দাম নামে আরেক ডাকাত সদস্যের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়।
সূত্রটি আরো জানায়, এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও ডাকাতির কাজে ব্যবহৃত সিএনজি চালিত একটি অটোরিকশা এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা