আহত যাত্রীদের রক্ত দিলেন সাধারণ মানুষ, চিকিৎসকরা করলেন অক্লান্ত পরিশ্রম
তৌহিদুর রহমান : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মন্দবাগে ট্রেন দুর্ঘটনায় ১৬জন নিহত হন। আহত হয় প্রায় শতাধিক যাত্রী। আহত এসব যাত্রীদের চিকিৎসার জন্য জেলা সদও হাসপাতাল, কসবা ও আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদেও মধ্যে গুরুতর আহতদের অনেকেরই রক্তের প্রয়োজন হয়েছে। জেলা বিভিন্ন রক্তদানকারি সংগঠন ছাড়াও সাধারণ জনগণ খবর পেয়ে হাসপাতালে রক্ত দিতে ছুটে যান। এদিকে সেই কাক ডাকা ভোর থেকে স্ব স্ব হাসপাতালের চিকিৎসক ও নার্সরা আহত এসব যাত্রীদের চিকিৎসা সেবা দিতে নিরলস ভাবে পরিশ্রম করতে দেখা গেছে। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মো. শাহ আলম ও ২৫০শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক শওকত হোসেন আহত রোগিদের চিকিৎসা সেবার তদারকি করেন । ঔষধ সহ যাবতীয় চিকিৎসা উপকরন হাসপাতাল থেকে সরবরাহ করা হয়।











