শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় দূর্ঘটনার ৭ ঘন্টাপর রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক

news-image
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তূর্ণানিশীথা ও উদয়ন এক্সপ্রেস ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় লাইন সংস্কারের পর পূর্বাঞ্চল রেলপথে চট্টগ্রামের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১০টা ২৭ মিনিটে চট্টগ্রাম গামী তূর্ণা নিশীথা (৭৪২) ট্রেনটি ধীরে ধীরে মন্দবাগ রেলওয়ে স্টেশন এলাকা অতিক্রম করে। এরপরই এ পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের কেবিন মাস্টার মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।আখাউড়া কেবিন সূত্র জানায়, তূর্ণানিশীথা ও উদয়ন এক্সপ্রেস ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে চট্টগ্রামগামী আন্তঃনগর সোনার বাংলা সকাল ৯টা ১৩ মিনিট থেকে অবস্থান করছিল। ট্রেনটি যাত্রা বিরতি শেষে সকাল ১০টা ৪০ মিনিটে ছেড়ে যায়।

এদিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্টগ্রাম মেইল (২নং ডাউন) রাত ৩টা ২০ মিনিটে, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেস (১৪নং ডাউন) ৬টা ৫৫ মিনিটে এবং ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী নোয়াখালী এক্সপ্রেস (১২ নং ডাউন) ট্রেনটি রাত ২টা থেকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে অবস্থান করছে।

আখাউড়া কেবিন সূত্র আরও জানায়, চট্টগ্রাম থেকে সকাল ৭টায় সুবর্ণ এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ঠিক সময়ে ছেড়ে এসেছে। ট্রেন দুর্ঘটনাস্থলে আসার আগেই লাইন সংস্কারের কাজ শেষ হয়েছে। ট্রেনটি শশীদল স্টেশনে অবস্থান করছে। অপরদিকে মন্দবাগ রেলওয়ে স্টেশন দুর্ঘটনা কেবলিত তূর্ণানিশীথা ট্রেনটি জালালাবাদ ট্রেনের ইঞ্জিনে করে সকাল ১১ টা ৩২ মিনিটে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে প্রবেশ করে।
আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের কেবিন মাস্টার মো. হাফিজুর রহমান বলেন, দুর্ঘটনা এলাকায় রেললাইন সংস্কার শেষ হওয়ায় আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনসহ বিভিন্ন স্টেশনে আটকে পড়া ট্রেনগুলো বিলম্বে চলাচল শুরু করেছে।

এ জাতীয় আরও খবর

নারী-শিশু নির্যাতন মামলায় এক মাসে হাইকোর্টের ১০ রায়

কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি

এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে থাকবে ইইউ ও জি-৭৭

দুরেফিশান-শেহেরিয়ারের ‘দার-ই-নিজাত’ আসছে আগস্টে

নবম ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে মেসি

ফিলিস্তিনি কারাগার ঘিরে কুমির প্রকল্পের দাবি ঘিরে আলোচনা

সেরা ডুবুরি সাদিকের মৃত্যুতে তদন্ত কমিটি

চন্দনাইশে ত্রাণ বিতরণে ভেঙে পড়ল মঞ্চ

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত পরিবার, নিষিদ্ধের দাবি

বৃষ্টির প্রভাবে সবজির বাজারে ঊর্ধ্বগতি, মরিচ ২০০ টাকা

বন্যার্তদের পাশে সরকার, চলবে সহায়তা কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি