,

ট্রেন দূর্ঘটনায় হাসপাতালে আহত শিশুটি খুঁজে পাচ্ছেনা পরিবারের কাউকে

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দুই ট্রেনের সংঘর্ষে আহত এক শিশু একেবারেই একা হয়ে পড়েছে। তার আশপাশে কাউকে খুঁজে পাওয়া যায়নি। শিশুটি কথা বলতে না পারায় তার নামও জানা যায়নি। সে দুর্ঘটনায় আক্রান্ত উদয়ন এক্সপ্রেসে ছিল। মেয়ে শিশুটির মা-বাবা বা কোনো অভিভাবকের সন্ধান পাওয়া যায়নি। বর্তমানে সে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। মেয়েটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে তার স্বজনদের খুঁজে পেতে সাহায্য করার আবেদন জানিয়েছেন অনেকেই।

তার স্বজনদের কোনো সন্ধান পেলে রেলওয়ে পুলিশের সঙ্গে কিংবা ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার কসবা স্টেশনে সোমবার দিবাগত রাত সাঁড়ে তিনটার দিকে সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন এবং চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে অন্তত ১৬ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক যাত্রী।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা