,

কসবায় ট্রেন দূর্ঘটনা : নিহত যাত্রীর বেশিরভাগই ছিলেন ঘুমিয়ে !

news-image
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া কসবার মন্দবাগ এলাকায় তুর্ণা নিশীথা ও উদয়ন এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সং’ঘর্ষে এ পর্যন্ত  ১৬ জন নিহত হয়। সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে দুটি ট্রেনের বেশিরভাগ যাত্রী যখন ঘুমে আচ্ছন্ন তখনই বিকট শব্দ ঘুম ভাঙে সবার। দুটি ট্রেনের সং’ঘর্ষে উদয়ন এক্সপেস ট্রেনের পেছনের কয়েকটি বগির আসনে থাকা যাত্রীরা সামনের সিটের সঙ্গে ধাক্কা খায়। মুহূর্তেই ঘুম ভাঙে সবার। কিছুক্ষণ আগেও যেখানে বিরাজ করছিল সুনসান নীরবতা মুহূর্তের মধ্যে সেখানে শুরু হয় মানুষের গণনবিদারী আত্মচিৎ’কার। আবার অনেকে ঘুমেই মধ্যেই চলে যান না ফেরার দেশে।
আহত হয় অন্তত ১০০ জনেরও বেশি। তুর্ণা নিশীথা ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। আর উদয়ন এক্সপ্রেস যাচ্ছিল সিলেট থেকে চট্টগ্রাম।দুর্ঘটনার হাত থেকে প্রাণে বেঁচে যাওয়া আশরাফুল  নামে এক যাত্রী দুর্ঘটনার ভয়াবহতার কথা বর্ণনা করেন। ভয়াবহ এই দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। বেশি ক্ষ’তিগ্রস্ত উদয়ন এক্সপ্রেস ট্রেনটির যাত্রী ছিলেন তিনি।
শরিফুল জানান, ট্রেনের প্রায় সব যাত্রীই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দে ঘুম ভা’ঙে সবার। চোখ খুলেই দেখেন চারপাশে লণ্ডভণ্ড।ট্রেনের যাত্রীরা বাঁচাও বাঁচাও চিৎ’কার করছেন। অনেক জায়গায় হতাহতদের রক্ষের ছাপ। যারা বেঁচে আছেন তাদের অনেকে জানালা দিয়ে লাফিয়ে বের হওয়ার চেষ্টা করছেন।

আবার কেউ বের হতে না পেরে কা’ন্নায় ভেঙে পড়ছেন। সে এক বী’ভৎস দৃশ্য। এসব কথা বলার সঙ্গে তিনি হাউমাউ করে কা’ন্নায় ভে’ঙে পড়েন।শেষ রাতের ভ’য়াবহ এই ট্রেন দু’র্ঘটনায় উদয়ন এক্সপ্রেস ট্রেনের পেছনের বেশ কয়েকটি বগি ক্ষ’তিগ্রস্ত হয়েছে। তার মধ্যে তিনটি বগি প্রায় চূর্ণবিচূর্ণ হয়ে গেছে।হতাহতদের বেশিরভাগই উদয়ন এক্সপ্রেস ট্রেনের পেছনের তিনটি বগির যাত্রী ছিলেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ স্থানীয়দের সহায়তায় উ’দ্ধার কাজে অংশ নেয়। আ’হতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল, কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুমিল্লা মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুমড়ে-মুচড়ে যাওয়া বগির নিচে আরও ম’রদেহ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। হতাহতদের উ’দ্ধারে এখনো অ’ভিযান চলছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা