,

বাঞ্ছারামপুরে পরকীয়ার বলি স্বামীকে হত্যা

news-image

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বাচ্চু মিয়া নামের এক যুবককে গলাকেটে হত্যা করেছে স্ত্রী রিনা আক্তার ও তার পরকীয়া প্রেমিক রফিক।

রোববার সকালে বাঞ্ছারামপুর উপজেলার খাল্লা গ্রামের উত্তর-পশ্চিম পাড়ার নির্জন কলাবাগান থেকে বাচ্চুর লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।

নিহত বাচ্চু বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী ইউনিয়নের বাহেরচর দক্ষিণ পাড়ার মৃত হারিস মিয়ার ছেলে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাঞ্ছারামপুর উপজেলার বাহেরচর গ্রামের মৃত হারিস মিয়ার ছেলে বাচ্চু মিয়ার সঙ্গে একই গ্রামের তুজু মিয়ার ছেলে রফিক মিয়া ঘনিষ্ঠ সস্পর্ক ছিল। সেই সুযোগে গত দুই বছর ধরে বাচ্চু মিয়ার স্ত্রী রিনা আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে রফিকের। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ দরবারও হয়েছে। তবুও ফেরানো যায়নি দুজনকে। এতকিছুর পরও রফিকের সঙ্গে বাচ্চুর বন্ধুত্বের সম্পর্ক রয়ে যায়।

শনিবার বিকালে ৫০ হাজার টাকা নিয়ে দোকানের জন্য মালামাল কিনতে রফিকের মোটরসাইকেলে চড়ে বাজারে যায় বাচ্চু। রাত ১১টায় বাচ্চুর নিখোঁজের খবর পায় পরিবার।বাচ্চুর বড় ভাই মেজবাহ উদ্দিন সাগর ৫/৬ জনকে নিয়ে খোঁজ করতে থাকে বাচ্চুর। এতে যোগ দেয় রফিকও। ভোরে সবাইকে একদিকে পাঠিয়ে রফিক যায় কলাবাগানে।

কিছুক্ষণ পর রফিক জানায়, কেউ একজন তাকে বলেছে কলাবাগানের ভেতরে বাচ্চুর লাশ পড়ে আছে। তখনই সন্দেহ হয় সবার। পরে নিহতের স্ত্রী রিনা আক্তার ও ঘাতক রফিককে জনতা আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

এ বিষয়ে নিহতের বড় ভাই মেজবাহ উদ্দিন সাগর বলেন, বাচ্চুর স্ত্রী নিখোঁজের বিষয়টা গোপন রেখেছিল। বাচ্চুর স্ত্রী ও রফিক মিলেই এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে অভিযোগ সাগরের।

এ ব্যাপারে বাঞ্ছারামপুর মডেল থানার ওসি সালাহ উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। প্রাথমিকভাবে মনে হচ্ছে, বাচ্চুকে গলাকেটে করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় নিহতের স্ত্রী রিনা আক্তার ও অভিযুক্ত যুবক রফিককে আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা