বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে হাত-পা বাধা মরদেহ উদ্ধার, স্ত্রী-স প্রেমিক আটক

news-image
ফয়সল  আহমেদ : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বাচ্চু মিয়া (৩২) নামে এক ব্যক্তির হাত পা বাধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার দড়িকান্দি ইউনিয়নের খাল্লা গ্রামের চক থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। বাচ্চু মিয়া তেজখালি ইউনিয়নের বিষ্ণুরামপুর (বাহেরচর) গ্রামের হারিছ মিয়ার ছেলে।এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের তার স্ত্রী রীনা আক্তার (২৬) ও স্ত্রীর প্রেমিক রফিক মিয়াকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বাচ্চু মিয়া বিষ্ণুরামপুর বাজারে পিঁয়াজের ব্যবসা করতেন। র্দীঘদিন ধরে বাচ্চু মিয়ার স্ত্রী পাশের বাড়ির রফিকের সাথে পরকীয়ায় করে আসছে। এ নিয়ে কয়েকবার সামাজিকভাবে বিচারও করা হয়েছে। স্বামী বাচ্চুর সাথে রিনার প্রায় সময়ই ঝগড়া ঝাটি হত। সকালে বাচ্চুর হাত পা বাধা মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় তার স্ত্রীকে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছিলনা। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হচ্ছে। স্থানীয়দের ধারণা
এব্যাপারে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ্ উদ্দিন চৌধুরী বলেন, খাল্লা চকের ভিতরে থেকে বাচ্চু মিয়ার লাশ উদ্ধার করেছি। বাচ্চু মিয়ার স্ত্রী রিনা এবং প্রেমিক রফিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। তদন্ত শেষে বলা যাবে তারা বাচ্চুকে হত্যা করেছে কিনা। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক