বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় পরকীয়ার কারণে স্বামীকে হত্যা করেন স্ত্রী ও প্রেমিক

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে স্ত্রীর পরকীয়ায় বাঁধা দেওয়ায় বাচ্চু মিয়া (৩৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী রীনা আক্তার (২৬) ও পরকিয়া প্রেমিক রফিক মিয়াকে আটক করে থানায় এনেছে পুলিশ। রোববার সকালে উপজেলার দড়িকান্দি ইউনিয়নের খাল্লা গ্রামের চক থেকে হাত পা বাধা অবস্থায় তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। বাচ্চু মিয়া তেজখালি ইউনিয়নের বিষ্ণুরামপুর (বাড়াইলচর) গ্রামের হারিছ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাচ্চু মিয়া বিষ্ণুরামপুর বাজারে পিঁয়াজের ব্যবসা করতেন। র্দীঘদিন ধরে বাচ্চু মিয়ার স্ত্রী পাশের বাড়ির রফিকের সাথে পরকীয়ায় করে আসছে। এ নিয়ে কয়েকবার সামাজিকভাবে বিচারও করা হয়েছে। স্বামী বাচ্চুর সাথে রিনার প্রায় সময়ই ঝগড়া হত। পরকীয়া প্রেমিক রফিকের সাথে পরিকল্পনা করে স্ত্রী বাচ্চুকে  ঘুমন্ত অবস্থায় হাত পা বেঁধে হত্যা করেছে ।
এব্যাপারে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ্ উদ্দিন চৌধুরী বলেন, খাল্লা কলা বাগান ভিতরে থেকে বাচ্চু মিয়ার লাশ উদ্ধার করেছি। বাচ্চু মিয়ার স্ত্রী রিনা এবং প্রেমিক রফিককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক