,

অবসরপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক হাজী আব্দুস সহিদ মিয়ার ইন্তেকাল

news-image

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের পৌর এলাকাধীন পশ্চিম মেড্ডা আরামবাগ নিবাসী অবসরপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক হাজী আব্দুস সহিদ মিয়া (৭২) শারীরিক অসুস্থতায় গতকাল ০৮ নভেম্বর শুক্রবার রাত ১টা ৪৫ মিনিটে নিজ বাসভবনে ঘুমন্ত অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ পুত্র, ৪ কন্যাসহ বিপুল সংখ্যক আত্মীয় স্বজন, শুভাকাঙ্খি, সহকর্মী, বন্ধু রেখে গেছেন।

তিনি ছিলেন ধার্মীক মিতভাষী সদাহাস্যমুখর ব্যক্তি। মধ্যরাত থেকে তাঁর মৃত্যু সংবাদ সর্বত্র ছড়িয়ে পড়ার পর শেষ দেখার জন্য পারিবারিক সকল পর্যায়ের স্বজনবৃন্দ, আত্মীয়, প্রতিবেশী, এলাকাবাসী, শুভাকাঙ্খিগণ দুপুর ১২টা পর্যন্ত বাসভবনে ভীর জমান। শেষ গোসলের পর বাদ জুম্মা দারুল আরকাম মসজিদ চত্বরে জানাজার পর সংলগ্ন কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। জানাজায় ইমামতি করেন মুফতি মাওলানা সাজিদুর রহমান। এতে এলাকাবাসী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠণের নেতৃবৃন্দ, সাংবাদিক, মরহুমের পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, শুভাকাঙ্খি, এনজিও কর্মকর্তাসহ বিপুল সংখ্যক মুসুল্লী অংশ নেন।

জানাজার পূর্ব এবং পরে মরহুম হাজী আব্দুস সহিদ মিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পীস ভিশন বাংলাদেশ এর সভাপতি শেখ জাহাঙ্গীর, সহ-সভাপতি মোঃ আবুল হাসনাত অপু, সাধারণ সম্পাদক শরীফ আহমেদ খান মরহুমের বাসভবনে উপস্থিত হয়ে শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

এ জাতীয় আরও খবর

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ