,

আশুগঞ্জে গণ প্রকৌশলী দিবস ও আইডিইবি’র ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

news-image

গোলাম সারোয়ার, আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : মুক্তিযুদ্ধের প্রত্যাশিত সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে “লার্নিং বাই ডুয়িং হোক শিক্ষার ভিত্তি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে আশুগঞ্জে পালিত হল গণপ্রকৌশলী দিবস ও আইডিইবি’র ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ।

শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোল চত্বর থেকে উপজেলা কর্মরত প্রকৌশলীদের সমন্বয়ে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পরে রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় ‘আইডিইবি’ আশুগঞ্জ সাংগঠনিক জেলা শাখার সভাপতি খায়রুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) লিমা সুলতানা,আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, সুজনের সভাপতি মিজানুর রহমান,রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল আজাদ । সভায় স্বাগত বক্তব্য রাখেন আইডিইবি’র জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হান্নান। সভাটি সঞ্চালনা করেন আইডিইবি’র জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

এসময় প্রেসক্লাবের সাধারন সম্পাদক আল মামুন ,আশুগঞ্জ উপজেলা টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মো. আক্তারুজ্জামান রঞ্জন, ইঞ্জিঃ আসাদুর রহমান ও রাহিমসহ উপজেলার বিশেষ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর