,

আশুগঞ্জে আইসিটির অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিগ্রস্থদের মাঝে ৯ কোটি টাকার চেক প্রদান

news-image

গোলাম সারোয়ার, আশুগঞ্জ : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের অভ্যন্তরীণ কন্টেইনার নদীবন্দর নির্মাণ (আইসিটি) প্রকল্পের বিষয়ে অধিগ্রহণকৃত ক্ষতিগ্রস্থ ভূমির মালিকদের মাঝে প্রায় ৯ কোটি টাকার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই চেক বিতরণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইলিয়াস মেহেদী এই চেক বিতরণ করেন।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম পারভেজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজা পারভীন। এসময় উপজেলার চারচারতলা এলাকার মহরম পাড়ার ক্ষতিগ্রস্থ মিল মালিক ফজলু মিয়াকে ৪ কোটি ৩৩ লাখ ১৫ হাজার ৮৪০ টাকা ও সামসু মিয়াকে ৪ কোটি ৫৮ লাখ ৯১ হাজার ৬৭৫ টাকার চেক গ্রহন করেন।এসময় আশুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন ও আশুগঞ্জ টেলিভিশন জার্ণালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ আক্তারুজ্জামান রঞ্জন সহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইলিয়াস মেহেদী জানান, সামসু মিয়া ও ফজলু মিয়ার ভবন ও অবকাঠামোর বিষয়ে কোন জটিলতা না থাকার কারনে তাদের দুইজনকে প্রায় ৯ কোটি টাকার চেক বিতরণ করা হয়েছে। বাকি ৮ জনের ২২ কোটি টাকাও তাদের দেয়ার জন্য চেষ্টা চলছে। অধিগ্রহণের জায়গার টাকার বিষয়ে কোন অফিসারের সাথে টাকা পয়সা লেনদেন না করার জন্য সবাইকে অনুরোধ জানান।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা