,

ফুটবল তারকা ওয়াসির রহমান অসি’র মৃত্যুতে সদর উপজেলা চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলির শোক প্রকাশ

news-image

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যান, লায়ন্সের গভর্র্ণর ফোরামের চেয়ারম্যান, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর উদ্যোক্তা পরিচালক লায়ন ফিরোজুর রহমান ওলিও এক বিবৃতিতে ব্রাহ্মণবাড়িয়ার কৃতি ব্যক্তিত্ব ফুটবল তারকা ওয়াসিউর রহমান মোল্লা (অসি)-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মৌড়াইল গ্রামে জন্ম নেয়া ক্রীড়াঙ্গনের তারকা ওয়াসির রহমান (অসি)ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার গর্ব। ৬০ দশক থেকে তিনি দেশে বিদেশে জনপ্রিয় তারকা ছিলেন।

তিনি শুধুমাত্র ফুটবলের মাঠে যাদুকরী ক্রীড়ানিপুন্য প্রদর্শন করেননি, জীবনাচারেও ছিলেন অত্যন্ত সদালাপী, অমায়িক নানা গুণ সম্পন্ন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। উনার মৃত্যুতে আমরা একজন কৃতি ব্যক্তিকে হারিয়েছি। ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য বিকাশে উনার অবদান স্মরণীয় হয়ে থাকবে। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ব্রাহ্মণবাড়িয়ার গর্ব অসিউর রহমান সহ যাঁরা এ জেলার ঐতিহ্য বিকাশে নানা ক্ষেত্রে অবদান রেখে গেছেন তাঁদেরকে জীবদ্দশায় এবং মৃত্যুও পরও যথাযথ সম্মান এবং নতুন প্রজন্মের সামনে তাঁদের অবদান তুলে ধরতে হবে। এতে নতুনরা তাঁদের আদর্শে অণুপ্রাণিত হয়ে মেধা বিকাশ সহ ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য সমুন্নত রাখার ক্ষেত্রে নিজেদের গড়ে তুলতে পারবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর