শান্তিপূর্ণ পরিবেশে নাসিরনগরে জেএসসি-জেডিসি প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত॥ অনুপস্থিত-৫০ জন

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : নকলমুক্ত পরিবেশে ও শান্তিপূর্ণভাবে নাসিরনগরে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র মাদ্রাসা দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা আজ শনিবার(২ নভেম্বর) কোন পরীক্ষার্থী বহিস্কার ছাড়াই শেষ হয়েছে। এ বছর উপজেলার ৫টি কেন্দ্রে মোট ২৯১৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮৬৪ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেছে। অনুপস্থিত রয়েছে ৫০ জন পরীক্ষার্থী।

এরমধ্যে জেএসসি পরীক্ষায় ২৪২৪ জনের মধ্যে অনুপস্থিত ৩৪ জন ও জেডিসি পরীক্ষায় ৪৬৬ জনের মধ্যে অনুপস্থিত ১৬ জন পরীক্ষার্থী। জেএসসি নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৬৫ জন ছাত্রছাত্রি অংশগ্রহন করে। অনুপস্থিত রয়েছে ২ জন। গোর্কণ সৈয়দ ওয়ালিউল্লাহ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪১৫ জন অংশগ্রহন করে। অনুপস্থিত রয়েছে ৮ জন। চাতলপাড় ওয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫১২ জন অংশগ্রহন করে।অনুপস্থিত রয়েছে ৯ জন। নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১০৩২ জন ছাত্রছাত্রি অংশগ্রহন করে। অনুপস্থিত রয়েছে ১৫ জন। জেডিসি দাঁতমন্ডল এরফানিয়া সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্রে ৪৬৬ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেন।

এর মধ্যে অনুপস্থিত রয়েছে ১৬ জন। পরীক্ষা চলাকালীন সময় নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় ও দাতঁমন্ডল এরফানিয়া সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্রে পরিদর্শন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) তাহমিনা আক্তার। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহজারুল ইসলাম ভুইয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাতুব্বর রফিকুল ইসলাম,সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রবিউল আলমসহ কেন্দ্র সচিব,হল সুপার এসময় উপস্থিত ছিলেন। নকলমুক্ত পরিবেশে কোন পরীক্ষার্থী বহিস্কার ছাড়াই শান্তিপূর্ণভাবে পরীক্ষা শেষ হয়েছে।

 

 

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান