সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাতলপাড় ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে আদালতে মামলা

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিয়োগে বাণিজ্যের অভিযোগ উঠেছে।পছন্দের প্রার্থীকে নিয়োগ দেয়ার জন্য নির্ধারিত তারিখে পরীক্ষা গ্রহণ না করে পরীক্ষার তারিখ পরিবর্তন করে যোগ্য প্রার্থীকে প্রবেশপত্র না দিয়ে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে এমন অভিযোগ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও ইন্টারভিউ বোডের বিরুদ্ধে। এ ঘটনায় নিয়োগ বঞ্চিত অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশারফ হোসেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ ২০ জনকে আসামি করে ৩০ অক্টোবর নাসিরনগর সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দাখিল করেছেন।

মামলার এজাহার ও বাদী সূত্রে জানা গেছে,চাতলপাড় উচ্চবিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগের জন্য ২২ মে‘২০১৯ জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে মোশারফ হোসেন আবেদনের যাবতীয় শর্তাবলী পূরণ করে ৬ জুন তারিখে নিয়োগের জন্য আবেদন করেন। নিয়োগ র্বোড বিধি মোতাবেক ১৫/৯/১৯ তারিখে সহকারী প্রধান শিক্ষক পদে পরীক্ষার তারিখ ধার্য্য করে অতি গোপনীয়তা অবলম্বন করে। উক্ত তারিখে পরীক্ষা অনুষ্ঠানের বিষয়ে সকল প্রার্থীকে লিখিতপত্র দ্বারা অবহিত করা হয়।

অথচয় মোশারফ হোসেনের বরাবরে কোন প্রবেশপত্র ইস্যু করা হয়নি।পরর্বতীতে তাদের পছন্দের প্রার্থীকে নিয়োগের জন্য প্রথমে ১৫/০৯/১৯ তারিখে পরে ২৪/০৯/২০১৯ অনুষ্টিতব্য পরীক্ষার তারিখ পরিবর্তন করে ২৮/১০/২০১৯ তারিখে অনুষ্ঠিত হয়। তবে সংশোধিত ইন্টাভিউ র্কাড সকল প্রার্থীর বরাবরে ইস্যু করলেও মোশারফ হোসেনের নামে কোন ইন্টারভিউ কার্ড ইস্যু না করে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও ইন্টারভিউ র্বোড তা গোপন রাখে। নিয়োগ পরীক্ষা বিষয়ে মোশারফ হোসেন চাতলপাড় ওয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে চাইলে প্রধান শিক্ষক তপন রঞ্জন দাস জানান যথাসময়ে তাকে জানানো হবে বলে জানান।পরে আর এ বিষয়ে তাকে অবগত করানো হয়নি। মোশারফ হোসেন পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র না পেলেও মোকাবিলা আসামি অঞ্জন কুমার বিশ্বাসের কাছ থেকে ২৮ অক্টোবর সহকারী শিক্ষক পদে নিয়োগ সংক্রান্ত পূর্ববর্তী তারিখের পত্র সংগ্রহ করে।এমতাবস্থায় অভিভাবকমহল এলাকাবাসী বিদ্যালয়ের স্বার্থে উক্ত নিয়োগ পরীক্ষা বন্ধ রাখার জন্য অনুরোধ করেন। সংশ্লিষ্ট পদের জন্য তার সব ধরনের যোগ্যতা থাকা সত্ত্বেও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও ইন্টারভিউ র্বোড তাকে বেআইনি ও ইচ্ছাকৃতভাবে প্রবেশপত্র প্রদান না করায় উদ্দেশ্য প্রণোদিতভাবে বাধাগ্রস্থের পাশাপাশি ইন্টারভিউ র্বোড কর্তৃক দূর্নীতি ও স্বজনপ্রীতি বাস্তবায়নের মাধ্যমে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করায় এ বিষয়ে প্রতিকার চেয়ে তিনি ৩০ অক্টোবর নাসিরনগর সিনিয়র সহকারী জজ আদালতে মামলা করেন।

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন রঞ্জন দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিয়োগ পরীক্ষা গ্রহণের কথা স্বীকার করে বলেন, যথাযথভাবে নিয়োগ বিধিমালা অনুসরণ করেই ২৮ অক্টোবর নিয়োগ পরীক্ষা গ্রহণ করা হয়েছে।সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগের জন্য মোট ১০ জন আবেদন করেন। প্রয়োজনীয় যাচাই-বাছাই সাপেক্ষে ১০ জনকেই পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র দেয়া হয়। তবে পরীক্ষায় ৬ জন অংশগ্রহণ করেন। নিয়োগের জন্য কারও কাছ থেকে অর্থ গ্রহণের কথা তিনি অস্বীকার করেন। এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আহজারুল ইসলাম ভুইয়া বলেন,আমি সদ্য যোগদান করেই বিধি মোতাবেক নিয়োগ পরীক্ষা গ্রহন করেছি।তবে কোন দূর্নীতি বা স্বজনপ্রীতি হয়নি বলে তিনি দাবি করেন।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে