,

যৌন উত্তেজক ওষুধ খেয়ে ব্রাহ্মণবাড়িয়ায় একজনের মৃত্যু

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় যৌন উত্তেজক ঔষধ খেয়ে মধন মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। মৃত মধন মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা রামরাইল ইউনিয়নের রামরাইল গ্রামের আব্দুর রহিম মিয়ার ছেলে।

জানা যায়, শুক্রবার রাত ১০টার মধন মিয়া বুকে ব্যাথ্যা নিয়ে হাসপাতালে আসে। জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ নাজমুল হক পরীক্ষা-নিরীক্ষা করে বলেন, রোগী হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। তাকে ঢাকায় রেফার করেন।

একথা শুনে অসুস্থ মধন মিয়া চিকিৎসককে জানান, রামরাইল বাজারের ফার্মেসী থেকে যৌন উত্তেজক ওষুধ ইউনানী সিরাপ খেয়েছি। তারপর থেকেই আমার বুক ব্যথা হয়। প্রায় ১৫মিনিট পর ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের কার্ডিওলজি চিকিৎসক ডাঃ এম এ এহসান বলেন, তার আগে থেকেই হার্ট অ্যাটাক ছিল। তবে সে অতিরিক্ত যৌন উত্তেজক ঔষধ সেবন করায় তার হার্টে আবার বড় ধরনে অ্যাটাক হওয়ায় সে মৃত্যুবরণ করেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা