সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক বিজনকে হত্যার হুমকির ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

news-image

গণমাধ্যমে সংবাদ প্রচারের জেরে সাংবাদিক জাবেদ রহিম বিজনকে হত্যার হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন- গণমাধ্যমে যে কোনো প্রকাশিত সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সুযোগ রয়েছে। এ সুযোগ কাজে না লাগিয়ে আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলের পক্ষে ফেসবুকের মাধ্যমে অকথ্য ভাষায় গালাগালি এমনকি সাংবাদিক বিজনের হাত-পা কেটে ফেলাসহ হত্যার হুমকিতে সাংবাদিক সমাজ স্তম্ভিত। একজন জনপ্রতিনিধির কাছ থেকে এ ধরণের ন্যাক্কারজনক ঘটনা সাংবাদিক সমাজসহ সচেতন মানুষ আশা করে না।

নেতৃবৃন্দ বলেন- এসব হুমকি সংবাদপত্রের স্বাধীনতা ও স্বাধীন মতপ্রকাশের উপর মারাত্মক হুমকি। বিবৃতিতে তারা অবিলম্বে ঘটনার তদন্ত সম্পন্ন করে অপরাধীদের আইনের আওতায় আনার জোর দাবী জানান। অন্যথায় সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

বিবৃতিদানকারী নেতৃবৃন্দ হলেন- ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সিনিয়র সহ-সভাপতি আল আমীন শাহীন, সহ-সভাপতি মফিজুর রহমান লিমন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম শাহজাদা, দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, পাঠাগার ও ক্রীড়া সম্পাদক মোশারফ হোসেন বেলাল, সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক শিহাব উদ্দিন বিপু, কার্যকরী সদস্য শাহজাহান সাজু ও মজিবুর রহমান খান।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে