সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এড. হুমায়ুন কবিরের মৃত্যুতে চাঁদ সুলতানা খানম মেরীর শোক

news-image

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক উপমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এড. হুমায়ুন কবিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শিক্ষাবিদ চাঁদ সুলতানা খানম (মেরী)। বিবৃতিতে তিনি প্রয়াত নেতার বিদেহী আত্মার শান্তি কামনা করে উনার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

তিনি বিবৃতিতে উলে­খ করেন, হুমায়ুন ছিলেন একজন প্রকৃত শিক্ষানুরাগী ব্যক্তিত্ব । তিনি ব্রাহ্মণবাড়িয়ায় নারী ও কোমলমতি শিশু শিক্ষার উন্নয়নে ব্যাপক অবদান রেখেছেন। ব্রাহ্মণবাড়িয়ার বেসরকারি নারী শিক্ষা প্রতিষ্ঠান প্রয়াত নিতাইপাল প্রতিষ্ঠিত আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে অনেক অবদান রেখেছেন। তিনি বেশ কয়েকটি শিশু শিক্ষা প্রতিষ্ঠান এবং একটি বেসরকারি কলেজ ও হাই স্কুল প্রতিষ্ঠিত করে গেছেন- যাতে ব্রাহ্মণবাড়িয়াবাসী তাঁকে চিরদিন স্মরণে রাখবে। তাঁর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার সামাজিক ও শিক্ষাঙ্গনে যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা পূরণ হবার নয়। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান প্রয়াত এডভোকেট হুমায়ুন কবিরকে শ্রদ্ধাভরে স্মরণ করছে। মহান সৃষ্টিকর্তা তাঁর পরকারীন মঙ্গল করুন।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে