,

নাসিরনগরে সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে বাল্য বিয়ের দায়ে বর কারাগারে

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে বিয়ে করার দায়ে মো: মনির মিয়া (২৩) নামে এক বরকে ১ মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার নাসিরপুর কোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আজগর আলী বাল্য বিয়ের খবর পেয়ে কনের বাড়ীতে উপস্থিত হয়ে এই সাজা প্রদান করেন।

গোপন সংবাদের ভিত্তিতে নাসিরপুর কোনাপাড়া গ্রামের আফতাব উদ্দিনের ছেলে মো: মনির মিয়ার সাথে একই গ্রামের মাহফুজ মিয়ার সপ্তম শ্রেণির স্কুল পড়–য়া কন্যার সাথে বিয়ের আয়োজন চলছে। কন্যার হাতে মেহেদি-গহেনা,পড়–নে লাল বেনারশী শাড়ি বিয়ে প্রস্তুতি চলছে ঠিক এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী এবং সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তারসহ একদল পুলিশ নিয়ে বিয়ে বাড়ীতে উপস্থিত হলে কনের অভিভাবকরা বিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এসময় বরকে বিয়ে বাড়ি থেকে আটক করে পুলিশ।

কনের বয়স ১৮ বছরের নীচে নাবালক হওয়ায় বাল্য বিয়ে করার দায়ে বর মো: মনির মিয়াকে বাল্য বিয়ে নিরোধ আইন-২০১৭ এর ৭(১) ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,বরকে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান