,

খুঁটি নামাতে গিয়ে বিদ্যুস্পর্শ হয়ে শ্রমিকের মৃত্যু 

news-image
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় লরি থেকে বিদ্যুতের খুঁটি নামাতে গিয়ে আশিক মিয়া-(২২) নামে এক শ্রমিক বিদ্যুৎস্পর্শে মারা গেছে। বৃহস্পতিবার (৩১অক্টোবর) দুপুরে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আশিক মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের নোয়াব মিয়া হাজারীর ছেলে ৷

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে দিকে আশিক মিয়া সুলতানপুর গ্রামে লরি থেকে ক্রেনের সাহায্যে বিদ্যুতের খুঁটি নামানোর সময় খুঁটিটি অসাবধানতাবশত রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক তারের লেগে গেলে আশিক মিয়া বিদ্যুৎ স্পর্শে আহত হয়। আশংকাজনক অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির স্টোরকিপার মামুন বলেন- আশিক মিয়া প্রায় সময়ই পল্লী বিদ্যুতের খুটি নামানোর কাজ করতো। বৃহস্পতিবার দুপুরে সময় সুলতানপুর এলাকায় লরি থেকে খুটি নামানোর সময় বিদ্যুৎস্পর্শে সে মারা যায়।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দায়ের করেন নি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর