সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কে এই জুয়াড়ি?

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতীয় জুয়াড়ির কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও তথ্য গোপন করায় সাকিব আল হাসানকে ২ বছর (এক বছর স্থগিত) নিষিদ্ধ করেছে আইসিসি। সাকিবের এত বড় সর্বনাশের পেছনে যে ব্যক্তিটি দায়ী সেই ভারতীয় জুয়াড়ির নাম দীপক আগারওয়াল। এই তথ্য এখন সবারই জানা। কিন্তু এই জুয়াড়ি যে ভারতে কালো তালিকাভুক্ত এটা হয়তো অনেকের জানা নেই।

স্পট ফিক্সিংয়ের সঙ্গে দীপকের নাম অনেক আগে থেকেই জড়িয়ে আছে এবং আইসিসি’র দুর্নীতিবিরোধী ইউনিট তার দিকে অনেকদিন থেকে নজর রেখে আসছিল। এর আগে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ এবং আন্তর্জাতিক ক্রিকেটে স্পট ফিক্সিংয়ের চেষ্টার কারণে তাকে কালো তালিকাভুক্ত করা হয়।

এই দীপক আগারওয়াল আইসিসি’র মোস্ট ওয়ান্টেড জুয়াড়ি। ২০১৩ সালে আইপিএলে ম্যাচ পাতানোর দায়ে গ্রেফতার হয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক সভাপতি এন শ্রীনিবাসনের জামাতা গুরুনাথ মায়াপ্পান এবং বলিউড অভিনেতা বিন্দু দারা সিং। দুজনেই সেসময় ম্যাচ পাতানোর সঙ্গে আগারওয়ালের জড়িত থাকার কথা জানিয়েছিলেন।

ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকলেও আগারওয়াল মূলত হোটেল ব্যবসায়ী। ভারতের চেন্নাইয়ে তার দুটি হোটেল আছে। দুটি হোটেলই পাঁচ তারকা মানের। এছাড়া হোটেল সংক্রান্ত বিভিন্ন সংগঠনের সঙ্গেও জড়িত তিনি। মূলত হোটেল ব্যবসার মাধ্যমেই ভাগ্য বদল হয় তার। রাতারাতি কোটিপতি হওয়ার পাশাপাশি ক্রিকেট জুয়ার সঙ্গে জড়িয়ে যায় তার নাম।

২০১৭ সালের এপ্রিলে দীপককে তার দুই সহযোগীসহ ভারতের রায়গড় শহর থেকে গ্রেফতার করে দেশটির পুলিশ। সেসময় তাকে জেল হেফাজতে রাখা হয়েছিল। কিন্তু জেল থেকে বের হয়ে ফের স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়েন তিনি। এক পর্যায়ে তিনি বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে টার্গেট করেন।

দীপক আগারওয়ালের আসল নাম বিক্রম আগারওয়াল। সাকিবের এক পরিচিত ব্যক্তির কাছ থেকে মোবাইল নম্বরের খোঁজ পান তিনি। পরে হোয়াইটসঅ্যাপে সাকিবের সঙ্গে বেশ কয়েকবার যোগযোগ করে তিনবার ম্যাচ পাতানোর জন্য প্রস্তাব দিয়েছিলেন। তবে সাকিব তার প্রস্তাবে সাড়া দেননি। কিন্তু একই সঙ্গে তিনি আইসিসি’র দুর্নীতিবিরোধী সংস্থা আকসুকেও কিছু জানাননি। আর তাতেই ২ বছরের জন্য নিষিদ্ধ হতে হলো তাকে। আগামী বছরের ২৯ অক্টোবর নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিলবে তার।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে