মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী হুমায়ুন কবীরের ইন্তেকাল

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী অ্যাডভোকেট হুমায়ুন কবীর মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজেউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে রবিবার (২৭ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মারা যান তিনি। তার স্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

হুমায়ুন কবীরের বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার দুইবারের চেয়ারম্যান ছিলেন।স্ত্রী, দুই ছেলে ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি। মৃত্যুর পর তাকে একনজর দেখতে শহরের পাইকপাড়াস্থ মেয়র ভবনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় করেন। সোমবার (২৮ অক্টোবর) বাদ জোহর জেলা ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আজিজ আহমেদ, সাবেক ছাত্রনেতা মো. শাহ আলম ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন বলেন, হুমায়ুন কবীরের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে যে ক্ষতি হয়েছে তা পূরণ হওয়ার নয়। আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।

এ জাতীয় আরও খবর

হামে আক্রান্ত ছাড়াল ৫০ হাজার, মৃত্যু ৪১৫

দুধের শিশুসহ মা গেলেন কারাগারে, জেলগেটে দাঁড়িয়ে ছিল আরও ২ সন্তান

লাইফ সাপোর্টে বরেণ্য অভিনয়শিল্পী আতাউর রহমান

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করবে সরকার

‘মা গো…আর মারিস না ভাই’

পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার

জামিনে মুক্তি পেলেন এসপি ইমন

সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে কর্মসূচিতে উপস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ চিকিৎসক!

সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন প্রধানমন্ত্রী