,

পুলিশে চাকুরী দেয়ার কথা বলে অর্থ আত্মসাৎ, গ্রেফতার ২

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের চাকুরি দেওয়ার কথা বলে বিভিন্ন সময় অর্থ আত্মসাৎ করায় দুই প্রতারকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে নবীনগর থানা পুলিশ দুই প্রতারককে বরিশাল সদর থেকে গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলেন, কুষ্টিয়া জেলার মনোহরদী থানার মৃত সাহার আলীর ছেলে আব্দুর রহিম (৩৩) ও ঝালকাঠি জেলার মির্জাপুর এলাকার মৃত সোলামান খাঁর ছেলে ইয়াছিন খাঁ ( খন্দকার বাবর)।
এ বিষয়ে শনিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়।

এ সময় পুলিশ সুপার আনিসুর রহমান জানান, প্রতারক খন্দকার মোশারফের ভাই বলে ও সরকারি বড় কর্মকর্তা পরিচয় দিয়ে চাকুরি দেয়ার নাম করে বিভিন্ন সময় মানুষজনদের কাছ থেকে কৌশলে টাকা আত্মসাৎ করত। সম্প্রতি পুলিশ কনস্টেবল নিয়োগের সময় চাকুরি দেয়ার কথা বলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গোপালপুর গ্রামের আবু মুছার ছেলে ইছহাক কাছ থেকে পর্যায়ক্রমে সাড়ে তিনলাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি। এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার মামলা করলে পুলিশ অনুসন্ধান চালিয়ে বাবর ও তার সহযোগী রহিমকে গ্রেফতার করে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা