,

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রিভলবারসহ আটক ২

news-image

তৌহিদু রহমান নিটল ,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুইটি রিভলবারসহ দুই জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব।

শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন র‌্যাব ১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের। আটকরা হলেন উপজেলার খাটিংগা গ্রামের আব্দুল মান্নানের ছেলে মোঃ বাবুল মিয়া (৩৬) ও একই এলাকার হাবিবুর রহমানের ছেলে মোঃ সেলিম খন্দকার(৩০)।

র‌্যাব ১৪ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, আটককৃতরা সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন ধরনের মাদক পাচারের পাশাপাশি অস্ত্র ব্যবসা করে আসছিল। শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগরের খাটিংগা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, একটি দেশিয় তৈরি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর