,

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে শ্রমিক নিহত

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বৃহস্পতিবার সকালে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম জগদিশ চন্দ্র পাল (৩৫)। সকালে আখাউড়া রেলসেকশনের গঙ্গাসাগর রেল সেতুর দক্ষিণ পাশ থেকে রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ধর্মগড় গ্রামের মৃত জতিন্দ্র চন্দ্র পালের ছেলে।

আখাউড়া রেলওয়ে থানার ওসি শ্যামল কান্তি দাস জানান, গঙ্গাসাগর রেলব্রিজ পার হতে গিয়ে রাতে এ পথে চলাচলকারী কোনো এক অজ্ঞাত ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা