,

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধ-গলিত লাশ উদ্ধার

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের পাশ থেকে অজ্ঞাত (৩৫) ব্যক্তির অর্ধ-গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷ মঙ্গলবার সকালে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের ফুলবাড়িয়া-পাঘাচং আঞ্চলিক সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) ধর্মজিত সিংহ জানান, সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। লাশের গলায় রশি বাধাঁ ছিল। ধারণা করা হচ্ছে ৪/৫দিন আগে শ্বাসরুদ্ধ করে হত্যা করে লুকিয়ে রাখা হয়েছিল। রাতে কোন একসময় মরদেহটি সড়কের পাশে ফেলে পালিয়ে গেছে হত্যাকারীরা। বেশ কয়েকদিন হয়ে যাওয়ায় মরদেহটি পচন ধরেছে।

তিনি আরো জানান, মরদেহটি সদর হাসপাতালের মর্গে রাখা আছে। তার পরিচয় জানতে পিবিআইয়ের একটি দল প্রযুক্তির মাধ্যমে ফিঙ্গার প্রিন্ট দিয়ে চেষ্টা করেছে। কিন্তু তার পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় জানতে ও হত্যাকারীদের সনাক্ত করতে তদন্ত চলছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা