সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে এসিল্যান্ডের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল শ্রাবন্তী

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি তাহমিনা আক্তারের হস্তক্ষেপে বাল্যবিবাহের হাত থেকে বাচাঁলেন হরষপুর থেকে পালিয়ে আসা শ্রাবন্তী ঋষিকে(১৫)। বর রুনি ঋষি (১৭) বাড়ি থেকে পালিয়ে যায়। এসময় বর ও কনে পক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মুচলেকা নিয়ে বিয়ে বন্ধ করে দেয়া হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলীর নির্দেশে উপজেলা সহকারী কমিশনার ভূমি তাহমিনা আক্তার পুলিশ নিয়ে হাজির হন উপজেলা সদরের কামারগাঁও রাখাল ঋষির বাড়িতে। উপজেলা সহকারী কমিশনার ও পুলিশের উপস্থিতি টের পেয়ে বর রুনি পালিয়ে যায়।এসময় বরের পিতা মাতা এবং কনে শ্রাবন্তীসহ দুই মামাকে আটক করে।

ঢাকা থেকে পালিয়ে আসা বিজয়নগর উপজেলার হরষপুর গ্রামের চান্দু ঋষির মেয়ে শ্রাবন্তী ভালবাসার টানে ও নাসিরনগর উপজেলার কামারগাওয়ের রাখাল ঋষির ছেলে রুনি ঋষির সাথে পালিয়ে আসে। আজ মঙ্গলবার রাতে অপ্রাপ্ত বয়স্ক দুই জনেরই বিয়ের পিরীতে বসার কথা ছিল।

তাদের দু‘জনের যখন বিয়ে প্রস্তুতি চলছে ঠিক এসময় উপজেলা সহকারী কমিশনার তাহমিনা আক্তার উপস্থিত হয়ে বাল্য বিয়ের কুফল সম্পর্কে তাদের ধারনা দেন এবং বর ও কনে পক্ষকে ১০ হাজার টাকা জরিমানা ও মুচলেকা নিয়ে বন্ধ করেন বিয়ে। ফলে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল শ্রাবন্তী ঋষিকে । এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি তাহমিনা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,পাত্র-পাত্রী দু‘জনই ১৮ বছরের নীচে নাবালক হওয়ায় তাদেরকে জরিমানা করা হয়েছে। তাই বর ও কনে পক্ষকে মুচলেকা নিয়ে বিয়ে বন্ধ করে দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে