,

সঙ্গীত শিল্পী ইমতিয়াজ খানের দাফন সম্পন্ন : আজ দোয়া মাহফিল

news-image

ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট ব্যান্ড সঙ্গীত শিল্পী, ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের সহ সভাপতি, ক্রান্তি ব্যান্ড এর প্রতিষ্ঠাতা শহরের মুন্সেফপাড়া নিবাসী ইমতিয়াজ খান শ্যামল- এর নামাজে জানাজা গতকাল সোমবার বাদ জোহর টেংকের পাড় ময়দানে অনুষ্ঠিত হয়।

এ সময়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি তাজ মোঃ ইয়াসিন, ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের সভাপতি আল আমীন শাহীন,মরহুমের ছোট ভাই সোহেল খান।

ইমামতি করেন মুন্সেপাড়া মসজিদের পেশ ইমাম। নামাজে জানাজায় ব্রাহ্মণবাড়িয়র বিশিস্ট রাজনীতিবিদ,সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, আত্মীয় স্বজন সহ বিপুল সংখ্যক শোকাহত মানুষ অংশ গ্রহণ করে। পরে শেরপুরস্থ কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

এদিকে আজ ২২ অক্টোবর মঙ্গলবার বাদ আসর শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে প্রয়াত ইমতিয়াজ খান শ্যামলের আত্মার মান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে সর্বস্তরের শিল্পীদের যথা সময়ে উপস্তিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন আয়োজকদের পক্ষে বৈশাখী শিল্পী গোষ্ঠীর সভাপতি মোহাম্মদ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ পারুল।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর