,

জালের সাথে এ কেমন শত্রুতা!

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : নাসিরনগরে জায়গা সংক্রান্ত কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের বিপুল পরিমান মাছ ধরার জাল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।এসময় একটি ঘরও পুড়ে যায়। এতে প্রায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার দিবাগত রাত ১টার সময় উপজেলার ফান্দাউক ইউনিয়নের গঙ্গানগর গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ সত্যরঞ্জন সূত্রধর ১০ জনের নাম উল্লেখ করে নাসিরনগর থানায় একটি এজাহার দায়ের করেন।

থানায় এজহার সূত্রে জানা যায়,গঙ্গানগর গ্রামের নিকুঞ্জ সূত্রধরের বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলছিল দুর্গেশ সূত্রধরের সাথে। পূর্ব শত্রুতার জের ধরে দুর্গেশ সুত্রধরের লোকজন শনিবার দিবাগত রাত প্রায় ১ টায় সময় নিকুঞ্জ সুত্রধরের ছোট ভাই সত্যরঞ্জন সূত্রধরের ঘরে থাকা জালে আগুন দেয়। আগুনে একটি ঘরসহ জাল পুড়ে যায়। এতে প্রায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

আজ রবিবার দুপুরে নাসিরনগর থানার এ এসআই ইমাম হাসান ঘটনাস্থল পরিদর্শন করে আগুনের বিষয়টি নিশ্চিত করেন।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজেদুর রহমান এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।তদন্ত সাপেক্ষে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা