,

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রসহ আটক ৪ 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ চারজনকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার রাতে  পৌরসভার নারায়ণপুর-খালাজুড়া বাইপাস এলাকায় অটোরিকশা করে ডাকাতির চেষ্টা কালে জনতা ধাওয়া করে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে একটি অটোরিকশা সহ ড্রাইভারকে আটক করে থানায় নিয়ে যায়।
পরে পুলিশ রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দলের অন্য সদস্যদের গ্রেফতার করে। আটককৃতরা হলেো ,অর্ণব খান (২২) পিতাঃ আমজাদ খান গ্রামঃ দেবগ্রাম, মোঃ শাওন,  সাকিবুল হাসান (১৯) ও  জাহিদ হাসান (২৫)।শনিবার এই ঘটনায় আটক ৪ জন সহ পলাতক আর  কয়েকজনের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে প্রেরনের প্রস্ততি নেওয়া হয়। এসময় পুলিশ আটককৃতদের  রাম দা,ছোরা, ফোল্ট ব্যানার ছোরা ও চাপাতি উদ্ধার করে।
এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী আটকের সত্যতা  নিশ্চিত করে বলেন,আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার