সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লি: পরিদর্শনে এডিবি

news-image

গোলাম সারোয়ার, আশুগঞ্জ  : এশীয় উন্নয়ন ব্যাংকের(এডিবি) বোর্ড অব ডিরেক্টর ইন-চ্যাং সং সহ ছয় সদস্যের প্রতিনিধিদল ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছে।তারা গতকাল বুধবার একটি বিশেষ ট্রেনে করে বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের ভৈরব রেল স্টেশনে পৌছায়। পরে গাড়িতে করে এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে নির্মানাধীন আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লি: পরিদর্শনে যান।

এ সময় বোর্ড অব ডিরেক্টর ইন-চ্যাং সংসহ ছয় সদস্যের প্রতিনিধিদলটি নির্মানাধীন আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লি: এর ইস্ট ইউনিটের নির্মানকাজের তদারকি করে। নির্মানাধীন প্রকল্প পরিদর্শন শেষে বিদ্যূৎকেন্দ্রের কনফারেন্স রুমে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লি:(এপিএসসিএল)্এর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন বোর্ড অব ডিরেক্টর ইন-চ্যাং সং সহ ছয় সদস্যের প্রতিনিধিদল।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব রহমত উল্লাহ , আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এম এম সাজ্জাদুর রহমান, আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাজিমুল হায়দার, আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদ আলম, নির্বাহী প্রকৌশলী এ কে এম ইয়াকুব, ক্ষিতিশ চন্দ্র বিশ্বাস ও প্রধান প্রকৌশলী মো. শাহআলম প্রমুখ।

মতবিনিময় সভা শেষে এডিবি’র পরিদর্শক দল কোন বাক্য বিনিময় না করলেও বিদ্যুৎ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রহমত উল্লাহ বলেন, এশীয় উন্নয়ন ব্যাংকের(এডিবি) বোর্ড অব ডিরেক্টর ইন-চ্যাং সং সহ ছয় সদস্যের প্রতিনিধিদলটি গতকাল বুধবার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লি: পরিদর্শন করেছে। তারা আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লি: এর ইস্ট ইউনিটের অর্থায়ন করেছে। নির্মানাধীন আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লি: এর ইস্ট ইউনিটের কাজের অগ্রগতি দেখে তারা সন্তোষ প্রকাশ করেছে এবং পরবর্তীতে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লি: এর প্রয়োজনে আরো অর্থায়ন করবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে