ঝড়ের শঙ্কায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ

Australia_vs_Bangladesh_bg_195065446ডেস্ক রির্পোট : শনিবার (২১ ফেব্রুয়ারি) ব্রিসবেনের গ্যাবায় অনুষ্ঠিতব্য অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাচ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ঘূর্ণিঝড় ‘মার্শিয়াস’ ব্রিসবেনের ‍নিকটবর্তী কুইন্সল্যান্ড উপকূল দিয়ে বয়ে যেতে পারে- আবহাওয়া বিভাগের এমন পূর্বাভাসে ম্যাচটি মাঠে গড়ান নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এদিকে, টানা ভারী বর্ষণের প্রভাবে অস্ট্রেলিয়া দল বৃহস্পতিবার ইনডোরে অনুশীলন করতে বাধ্য হয়।

২১ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হওয়ার কথা। তবে প্রাকৃতিক দুর্যোগের ফলে ম্যাচটি মাঠে না গড়ালে গ্রুপ পর্বের নিয়ম অনুযায়ী উভয় দলকে সমান এক পয়েন্ট ভাগ করে দেওয়া হবে।

এ বিশ্বকাপে উভয় দলই একটি করে ম্যাচ খেলেছে। ইংল্যান্ডকে ১১১ রানে হারিয়ে শুভসূচনা করে অস্ট্রেলিয়া। অন্যদিকে আফগানিস্তানকে ১০৫ রানে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে মাশরাফি বিন মর্তুজার দল।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান