ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব খাদ্য দিবস ও ইঁদুর নিধন দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : বিশ্ব খাদ্য দিবস ও ইঁদুর নিধন দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও খাদ্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়। এ উপলক্ষে স্থানীয় ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাসুজ্জামান।
এতে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু নাছেরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সুবীর নাথ চৌধুরী ও মুক্তিযোদ্ধা আবু হুরায়রাহ।
আলোচনা সভায় বক্তারা, খাদ্যের উৎপাদন আরো বৃদ্ধি করতে এবং দেশের সম্পদ বিনষ্টকারী ইদুঁর নিধনে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় সূধীজন উপস্থিত ছিলেন। এর আগে শহরের লোকনাথ টেংকের পাড় থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।











