,

ব্রাহ্মণবাড়িয়ায় ৩০ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে দিল প্রশাসন

news-image

গোলাম সারোয়ার, আশুগঞ্জ  : ব্রাহ্মণবাড়িয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে ৩০ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। ব্রাহ্মণবাড়িয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে মেঘনা নদী থেকে ওই জাল জব্ধ করে আগুনে পুড়িয়ে দিয়েছে প্রশাসন। গতকাল রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

উপজেলা মৎস্য অফিস জানায়, ৮ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী সারা দেশে নদীতে ইলিশ মাছ ধরা সরকার নিষিদ্ধ করে। এ নিষেধাজ্ঞা অমান্য করে আশুগঞ্জে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে নিষিদ্ধ কারেন্ট এবং বেড়ি জাল দিয়ে মাছ ধরার খবর পেয়ে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজিমুল হায়দারের নেতৃত্বে মৎস্য বিভাগ গতকাল রবিবার সকাল ৭টা থেকে আশুগঞ্জের মেঘনা নদীর সৈয়দ নজরুল ইসলাম সেতু থেকে উপজেলার লালপুর পর্যন্ত অভিযান পরিচালনা করে। দুপুর পর্যন্ত ৩০ হাজার কারেন্ট অবৈধ কারেন্ট এবং বেড়ি জাল জব্ধ করে আশুগঞ্জ নতুন ফেরীঘাটে এনে আগুন ধরিয়ে দিয়ে বিনষ্ট করা হয়।

আশুগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাম্মৎ রওনক জাহান জানান, এ অভিযান একটি চলমান প্রক্রিয়া। ৩০ অক্টোবর পর্যন্ত এ অভিযান চলবে।তবে কারেন্ট জাল দিয়ে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকা সত্বেও যারা আইন অমান্য করে মাছ শিকার করবে তাদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা