,

যুক্তরাষ্ট্রের লড়াই ইসলাম বিকৃতকারীদের বিরুদ্ধে: ওবামা

obama_223328আন্তর্জাতিক ডেস্ক : ইসলাম নয়, যারা ইসলামকে বিকৃত করেছে, তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যুদ্ধ করছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। ডেনমার্ক এবং ফ্রান্সে হামলার প্রেক্ষিতে ধর্মীয় উগ্রপন্থা নিয়ে হোয়াইট হাউজে শুরু হওয়া তিন দিনব্যাপী সম্মেলনে তিনি একথা বলেন। খবর বিবিসি বাংলা।

সম্প্রতি কানাডা ও অস্ট্রেলিয়ায় সন্ত্রাসী হামলার পর ধর্মীয় উগ্রপন্থা নিয়ে এই সম্মেলন আয়োজনের পরিকল্পনা হয়। ফ্রান্সে শার্লি এবদোর কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে প্রাণহানির পর এ সম্মেলনের ঘোষণা দেয়া হয়। বিশ্বের ৬০টি দেশের প্রতিনিধিরা ওই সম্মেলনে অংশ নিয়েছেন।
মানুষকে মৌলবাদী করে তোলার বিরুদ্ধে বিশ্বকে লড়তে হবে বলে মন্তব্য করে ওবামা বলেন, যারা ইসলামিক স্টেট বা আল-কায়েদার মতো সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন তারা ধর্মীয় নেতা নন, সন্ত্রাসী। ‘পশ্চিমা দেশগুলো ইসলামকে দমিয়ে রাখতে চায় বলে যে ধারণা রয়েছে’ তার অবসানে মুসলিম নেতাদের আরো সক্রিয় হওয়ার আহবান জানান মার্কিন প্রেসিডেন্ট।
কংগ্রেসের প্রতি আনুষ্ঠানিকভাবে ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের অনুমোদন দেয়ার আহ্বান জানান ওবামা। তবে শুধু সামরিক শক্তি দিয়ে লড়াই করে সহিংস উগ্রবাদের বিরুদ্ধে জয়ী হওয়া যাবে না বলে মনে করেন তিনি। পাশাপাশি সামাজিক ভাবেও এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর