শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় মটরসাইকেল চালকসহ নিহত ২

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে সদর উপজেলার ঘাটুরা এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর এলাকার শরীফ চৌধুরীর ছেলে রাজীব চৌধুরী (৩৮) ও গাজীপুর সদর উপজেলার উত্তর হাইলপুর এলাকার আব্দুল জলিল সরকারের ছেলে দোলন সরকার (৩৬)। নিহতরা বন বিভাগের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ে অফিস সহায়ক পদে কাজ করতেন বলে জানা গেছে। খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে জেলা সদর থেকে মোটরসাইকেলে করে সরাইল বিশ্বরোড যাচ্ছিল রাজীব ও দোলন।
পথিমধ্যে ঘাটুরা এলাকায় একটি দ্রুতগতিতে আসা ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দোলন মারা যান। খবর পেয়ে পুলিশ আহত রাজীবকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। পরে ঢাকায় নেয়ার পথে তারও মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

নারী-শিশু নির্যাতন মামলায় এক মাসে হাইকোর্টের ১০ রায়

কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি

এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে থাকবে ইইউ ও জি-৭৭

দুরেফিশান-শেহেরিয়ারের ‘দার-ই-নিজাত’ আসছে আগস্টে

নবম ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে মেসি

ফিলিস্তিনি কারাগার ঘিরে কুমির প্রকল্পের দাবি ঘিরে আলোচনা

সেরা ডুবুরি সাদিকের মৃত্যুতে তদন্ত কমিটি

চন্দনাইশে ত্রাণ বিতরণে ভেঙে পড়ল মঞ্চ

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত পরিবার, নিষিদ্ধের দাবি

বৃষ্টির প্রভাবে সবজির বাজারে ঊর্ধ্বগতি, মরিচ ২০০ টাকা

বন্যার্তদের পাশে সরকার, চলবে সহায়তা কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি