জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদের মাতার দাফন সম্পন্ন

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নাসিরপুর গ্রামের কৃতি সন্তান সৈয়দ আবদাল আহমদের মাতা সৈয়দা শাহেরুন নেসার দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার জোহর বাদ নাসিরপুর সাহেব বাড়ি জামে মসজিদ মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে মরহুমের স্বামীর বাড়ি নাসিরপুর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ,সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার,সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ রফিজ মিয়া,সাবেক প্রেসক্লাব সভাপতি আজিজুর রহমান চৌধুরী,আজদু মেম্বারসহ বিপুল সংখ্যক মানুষ।

মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর বকশি বাজার নিজ বাসায় বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি ৬ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। সৈয়দ আবদাল আহমদের মাতা সৈয়দা শাহেরুন নেসার মৃত্যুতে নাসিরনগর সাংবাদিকমহল গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান